spot_img
spot_img

আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল: দুলু

নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা সন্ত্রাস ও নৈরাজ্য করে, আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। এমন দল কি রাজনৈতিক দলের নেতা হতে পারে? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? সেই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা গত ১৭ বছর সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস বলেন, আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ হয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেররিস্ট রাজনৈতিক দল। তারা সন্ত্রাস ও নৈরাজ্য করে। আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার ও ড্রাইভারদের পুড়িয়ে মারে। তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে?”

তিনি বলেন, এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে আজ আমরা ক্ষমতায় এসেছি মাত্র আট মাস। এখনও প্রায় সাড়ে চার বছরের কাছাকাছি সময় বাকি আছে। অথচ আজ আমাদের রাস্তায় নামতে হয়েছে। কার বিরুদ্ধে? সেই সন্ত্রাসী রাজনৈতিক দলের বিরুদ্ধে, যারা গত ১৭ বছর নাটোরসহ সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে।

এর আগে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ