spot_img
spot_img

নতুন মজুরি কাঠামো পেলেন পোশাকশ্রমিকরা

আন্দোলন ও দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা। নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চতুর্থ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। পরে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মজুরি কাঠামোয় গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর শ্রমিকদের ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর শ্রমিকদের ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম তিনটি গ্রেডের মজুরি বোর্ডের সব সদস্যের সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়।

তবে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪-এর মজুরি নির্ধারণে বোর্ড সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি গ্রেডের নিম্নতম মজুরি নির্ধারণের পর কোনো শ্রমিকের প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে সেক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ