spot_img
spot_img

শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অস্বস্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে হয় হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে দেশে ফেরানোর সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনার কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অস্বস্তিতে। তাঁকে নিয়ে ভারত সরকার বিপদে রয়েছে।’

তিনি বলেন, ‘অপরাধীদের জন্য এক ধরনের নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে। গুরুত্বপূর্ণ আলোচনা হবে দুই দেশের সরকারের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর সব দেশেই রাজনৈতিক পাগল আছে। শেখ হাসিনা এমন পাগলামি করছেন যে, ভারতকেও এখন তা হজম করতে হচ্ছে। আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে, তাঁকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ