মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্য আজ একটি স্মরণীয় দিন। সরকার ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠাবে। এ উদ্যোগে সহযোগিতার জন্য মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, ‘আমরা বিদেশগামী কর্মীদের দক্ষ করার পরিকল্পনা করেছি।’
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলবেন। আপনার আচরণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিচার করবে।’
এ সময় প্রধানমন্ত্রী সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।











