spot_img

মে মাসেই রাশিয়া থেকে আসছে ৪০ লাখ টিকা

সুরকার টু সরকার (জি টু জি) চুক্তির মাধ্যমে মে মাসের মধ্যেই ৪০ লাখ ডোজ স্পুটনিক-ভি টিকা রাশিয়া থেকে দেশে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, স্পুটনিক-ভি ছাড়াও চীনের সিনোফার্মের (চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ) বিষয়েও কাজ করছি আমরা। যে ভ্যাকসিন দেশের জন্য প্রয়োজন, বিভিন্ন উৎস থেকে সেটি পাওয়ার চেষ্টা করছি।

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, এই টিকার সমন্ত ডাটা আমরা পেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে এটি এসেছে। আমরা ডাটাগুলো দেখেছি। আমার এখানে যারা বিশেষজ্ঞ রয়েছে তার এটি বাচাই-বাছাই করেছে। আমাদের পাবলিক হেলথ কমিটি রয়েছে, এটা ১২ সদস্য বিশিষ্ট।

আজ তাদের মিটিং হয়েছে। মিটিংয়ে এ বিষয়ে সবকিছু দেখে সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ দেখে এই টিকা অনুমোদন দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ