spot_img

৫ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউন এর মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়াল সরকার।

বুধবার (২৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের মেয়াদ বাড়িয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া আগের মতো জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন বন্ধ থাকবে। তবে খোলা থাকবে শিল্প-কারখানা।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য সরকারের পক্ষ থেকে ১৩টি নির্দেশনা দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

আজ আরেক দফা বাড়িয়ে ৫ মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ