spot_img
spot_img

মাওলানা আতাউল্লাহ আমিনকে আবারও ৬ দিনের রিমান্ড দিল আদালত

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনকে আবারও দুই মামলায় ছয় দিন রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালত এ নির্দেশ দেন।

মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মাওলানা আতাউল্লাহ আমিনকে পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে বুধবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। তাতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মতিঝিল ও পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মোট ১৭ দিনের রিমান্ড চাওয়া হয়।

শুনানি শেষে বিচারক তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ