spot_img
spot_img

মাওলানা মামুনুল হকের নতুন করে ২৪ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা পৃথক তিন মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের ২৪ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

আজ রবিবার (২ মে) সোনারগাঁ থানায় মাওলানা মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার করা মামলায় ১০ দিন, রয়েল রিসোর্ট এর ঘটনায় দায়ের করা মামলায় ৭ দিন এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের তদন্তে থাকা জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট এর মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭ দিন করে ১৪ দিন মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে মাওলানা মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য।

এর আগে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে মাওলানা মামুনুল হকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ