spot_img

খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে মতামত রোববার (৯ মে) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজই এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসতে পারে।

শনিবার (৮ মে) বিকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শনিবার অফিস বন্ধ থাকায় মতামতটি রোববার সকালে পাঠাতে হবে। সেখানে কী মতামত দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানাবে। আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানতে পারবেন।

এর আগে গত বৃহস্পতিবার (৬ মে) তিনি জানিয়েছিলেন, আশা করছি- আগামী কার্যদিবসের (রোববার) মধ্যে সিদ্ধান্ত জানাতে পারব। যেহেতু তিনি অসুস্থ তাই যথাশিগগিরই এটা শেষ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ