spot_img
spot_img

আরো ৩ দিনের রিমান্ডে মুফতী হারুন ইজহার

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক, রাষ্ট্রচিন্তক ও গবেষক মুফতী হারুন ইজহারের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে গত ৩ মে তাকে তিন মামলায় তিনদিন করে মোট ৯ দিনের রিমান্ডে নেয়া হয়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।

কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, হারুন ইজাহারকে হাটহাজারী থানার এক মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার রাতে নগরের লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে র‍্যাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ