ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইহুদীদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে।
সপ্তম দিনের মতো আজও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। খবর আলজাজিরা’র।
খবরে বলা হয়েছে, রোববার ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে। এ হামলায় ২৬ জন নিরপরাধ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন।
বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজাপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।
হামাসের আল আকসা টেলিভিশনের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৭০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৪১ জনই শিশু। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।
প্রতিশোধ হিসেবে ইসরাইল অভিমুখে সহস্রাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। যা অধিকাংশই আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরাইল।
হামাসের এই হামলায় এখন পর্যন্ত ইসরাইল ১০ জন নিহত হয়েছে।












