স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দুঃখজনক হলেও সত্য যে টিকার দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তিত।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলে।
দূর পাল্লার বাস, ট্রেন ও লঞ্চ আরও বেশ কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া ভারতের করোনা পরিস্থিতি যত দিন না স্বাভাবিক হবে তত দিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতীয় সীমান্ত বন্ধ রাখার সুপারিশ করা হবে।
টিকা নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
এসময় বিভিন্ন দেশের সঙ্গে টিকা আনার বিষয়ে আলোচনা করার কথাও বলেন তিনি। তবে টিকা ক্রয়ের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, টিকা উৎপাদন সময় সাপেক্ষে। তবে টিকা উৎপাদনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত আছে।











