spot_img

শিক্ষা প্রতিষ্ঠান কখন খোলা হবে জানালেন শিক্ষামন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৯ মে) দুপুরে, জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণ সভায় অংশ নিয়ে তিনি একথা জানান।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, সরকারের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি নেয়া আছে। সংক্রমণের হার কমলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে অনেক চাপ আছে কিন্তু বেশিরভাগ মানুষ না খোলার পক্ষে। আন্দোলনের মুখে জনগণের স্বাস্থ্য হুমকির মুখে ফেলতে পারিনা। তাই জনগণের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তাই সকলকে সুসময়ের অপেক্ষা করতে বলেন ডা. দীপু মনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ