spot_img

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি

থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

রোববার (৩০ মে) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির সঙ্গে থাইল্যান্ডসহ অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত এক বছরে ১৪ দফায় ফিরিয়ে আনা হলো।

এছাড়া থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ