spot_img

বিএনপির প্রথম সারির রাজনীতিবিদদের বেশির ভাগই ভাড়া করা: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রথম সারির রাজনীতিবিদদের বেশির ভাগই হচ্ছে ভাড়া করা রাজনীতিবিদ। তাদেরই একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম।

রবিবার (৩০ মে) সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির জন্ম ‘অবৈধভাবে’। দলটির যেসব রাজনীতিবিদ আজ উচ্চ গলায় কথা বলেন, এদের বেশির ভাগই জিয়াউর রহমানের ভাড়া করা রাজনীতিবিদ। তারা অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে শুধু যুক্ত ছিল তা নয়, বঙ্গবন্ধুর খুনিদের দেশে-বিদেশে পুনর্বাসিত করেছিল, বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছিল, বঙ্গবন্ধুর হত্যার বিচার না হওয়ার জন্য সংসদের ইনডেমনিটি বিল পাস করেছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ