spot_img

বিএনপির ভেতরেই প্রতিহিংসা ও অসহিষ্ণুতা: ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকার প্রতিহিংসার রাজনীতি করছে’ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি সরকার করে না। বরং বিএনপির অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস।

রবিবার (৩০ মে) অনলাইন ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুর কাদের বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতাদের গণতান্ত্রিক উদার রাষ্ট্রের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তারা কাদের সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উদার রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? সাম্প্রদায়িক অপশক্তি, আর ধর্মীয় বিভেদ রচনাকারীদের নিয়ে বিএনপি কোন উদার রাষ্ট্র গড়বেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠার বিষয় নয়, এটি দীর্ঘ পথচলা। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যে অব্যাহত যাত্রা, তাতে পদে পদে বাধা দিয়ে বিএনপি এখন কোন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ