spot_img

বিএনপি জলাতঙ্ক রোগের মতো নির্বাচন আতঙ্কে ভুগছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জলাতঙ্ক রোগের মতো জনগণ ও নির্বাচন আতঙ্কে ভুগছে।

বুধবার (০২ জুন) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখনো হাওয়া ভবনের কালো চশমা পরে আছ বলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ দেখতে পায় না। দেখলেও তা সহ্য হয় না বিএনপির।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির পেছনে শুধু ব্যর্থতা, তাই তারা পেছনে তাকাবে কেমন করে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নেতিবাচক রাজনীতির বৃত্তে বন্দী থাকলে সামনের দিকে তাকিয়েও তাদের কোন লাভ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ