spot_img

‘বিনা নোটিশে উচ্ছেদ করা হবে অবৈধ দখলদারদের’

নগরীর অবৈধ দখলদারদের নামে কোন বৈধ নোটিশ ইস্যু করা হবে না, বিনা নোটিশেই তাদেরকে উচ্ছেদ করা হবে হুশিয়ারি করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মেয়র বলেন, খালটি ৬০ ফুট প্রশস্থ থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। এর আগে একাধিক বার চেষ্টা করেও খালটি উদ্ধার করা যায়নি বলেই আজ বিনা নোটিশে এই অভিযান পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

আজ বুধবার (২ জুন) সকালে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাউনিয়া খালের অবৈধ দখল উচ্ছেদ অভিযান সরেজমিনে পরিদর্শনকালে ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নগরীর খাল ও নদীগুলো উদ্ধার করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। ইতোমধ্যে যারা অবৈধভাবে খাল ও নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছেড়ে দিতে হবে অন‍্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে।

তিনি আরো বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবৈধ দখলে থাকা সরকারী জমিগুলো উদ্ধার করে সেগুলোর যথাযথ ব‍্যবহার নিশ্চিত করা হবে।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতার সমস্যা সমাধানে সুপরিকল্পিত ৩টি জলাধারের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু জলাধারের জন্য নির্ধারিত জমির অধিকাংশই অবৈধ দখলদারদের দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

তাপস বলেন, ইতোমধ্যে ডিএনসিসি বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, জনগণের সহায়তায় তা অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। আগামী ২ বছরের মধ্যেই নগরবাসী এর সুফল পাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ