আগামী অর্থবছরের জন্যে (২০২১-২২) প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি হবে বাংলাদেশের ৫০তম বাজেট। আশা করা হচ্ছে, তিনি আগামী অর্থবছরের জন্যে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ৩টায় তিনি এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।
প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৩০ হাজার কোটি ধরা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা মহামারির কারণে দেশে নতুন করে দরিদ্র হয়ে পড়া প্রায় এক কোটি মানুষের জন্যে প্রস্তাবিত বাজেটে তেমন কিছু রাখা হয়নি।
অর্থমন্ত্রী বাজেট ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা ভাবছেন। এটি চলতি অর্থ বছরের চেয়ে সামান্য একটু বেশি। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির ৬ দশমিক ১ শতাংশ।












