spot_img

বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা নেই: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমে বাজেট নিয়ে যেসব রিপোর্ট হয়েছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের কোনো জায়গা এই বাজেটে নেই।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার উন্নয়নের কথা বলে কিন্তু এই উন্নয়ন কার? যারা এই সরকারের মদদপুষ্ট এবং সরকারের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

এ সময় বক্তব্য রাখেন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ