আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব মানুষের অংশগ্রহণের নিশ্চয়তাসহ এটি একটি বাস্তবভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট।
বৃহস্পতিবার (৩ জুন) সংসদ অধিবেশন শেষে তিনি বাজেট প্রসঙ্গে গণমাধ্যমে এ কথা বলেন।
আজ বিকেলে ২০২১-২২ অর্থবছরের জন্য সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।










