spot_img

দুর্নীতির মহোৎসব অব্যাহত রাখার সকল আয়োজন আছে এই বাজেটে: মান্না

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১৩ বছর ধরে সরকার দুর্নীতির যে মহোৎসব চালাচ্ছে, তা অব্যাহত রাখার সকল আয়োজন আছে এই বাজেটে।

বৃহস্পতিবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতানুগতিক। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের বাঁচানোর কোনো উদ্যোগ নেই বাজেটে। করোনায় নতুন করে দারিদ্র্যসীমা নিচে নেমে যাওয়া মানুষদের বাঁচানোর ব্যাপারে কোনো দিক নির্দেশনা নেই।

তিনি আরও বলেন, ঋণ নির্ভর ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। করোনা মহামারির এই মহাসংকট মোকাবিলা করতে যে ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম, তার কোনো ছায়া খুঁজে পাইনি এই গতানুগতিক ধারার বাজেটে।

বরাবরের মতই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখে সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে। করোনা মোকাবিলায় কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ