spot_img

আ.লীগ সুষ্ঠু নির্বাচনে কখনোই ক্ষমতায় আসতে পারবে না: ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনোই সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না। তাই সবকিছুকে নিয়ন্ত্রণ করছে তারা। এই সরকার জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় টিকে আছে। সময়মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি।

সোমবার (৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার জনগণের সবচেয়ে ক্ষতি করেছে। ডিসি-এসপিরা বক্তব্য দেয় সরকার তারা বানিয়েছে।

তিনি আরও বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিবাচন হবে না। কোনো দেশ তা করে দিয়ে যাবে না। তা করবে বিএনপি এবং তার অংগ সংগঠন।

তরুণ শিক্ষার্থীদের এখন প্রতিবাদী মানসিকতা নেই বলে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন আগে তরুণ ছিলাম তখন আমরা অন্যায়ের প্রতিবাদ করতাম। এখন আমাদের বয়স হয়েছে। আমান উল্লাহ আমানরা ৯০-এ তরুণ বয়সে তারা প্রতিবাদ করেছে। এখন আমান উল্লাহ আমানদের আন্দোলনের ডাকে তরুণরা সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না? ৯০ আর ২০২১ এক নয়। এখনকার তরুণদের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মানসিকতা দেখি না। তারা হুকুমের অপেক্ষায় থাকে, আমরা কারো হুকুমের অপেক্ষায় থাকতাম না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ