রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ ইসহাক।
সোমবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ সমবেদনা জানান।
তিনি বলেন, মহাখালীর সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। আগুনে পুড়ে ঘর হারিয়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে যে নিদারণ কষ্টে পতিত হয়েছে তা ভাষায় বর্ণনা করার মত নয়।
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর দরবারে কামনা করছি, আল্লাহ যেন অসহায় এসব মানুষের কষ্ট দ্রুত লাঘব করে দেন। তাদেরকে ধৈর্য্যধারণের তৌফিক দান করেন।
বিবৃতিতে মাওলানা ইসহাক আগুনে ক্ষতিগ্রস্থদেরকে ঘর নির্মাণ সহ দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি ঘন ঘন আগুন লাগার কারণ উদঘাটন করে তা দ্রুত নিরসনের মাধ্যমে বস্তিবাসীর নিরাপদ জীবন নিশ্চিত করতে দাবি জানান।
উল্লেখ্য, আজ ভোর ৪ টার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।










