spot_img
spot_img

ট্রেনের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা, এসআইসহ আহত ৩

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনের সঙ্গে পুলিশবাহী প্রাইভেটকারের ধাক্কা লেগেছে। এ সময় ট্রেনটি ওই প্রাইভেটকারটিকে প্রায় ৫০ গজ দূরে টেনে নিয়ে যায়। এতে উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ আহত হয়েছেন।

সোমবার (৭ জুন) দিবাগত রাত ২টায় উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ সঙ্গে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হলেন— রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহউদ্দিন।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেবদুলাল জানান, সোমবার দিবাগত রাতে রায়পুরা থানার পুলিশের একটি দল গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে প্রাইভেটকারে যাচ্ছিলেন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্য ছিলেন একটি প্রাইভেটকারে ও সিএনজিচালিত অটোরিকশায় ছিলেন আরও দুজন। রাত পৌনে ২টায় প্রাইভেটকারটি সাপমারা রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় প্রাইভেটকারটিকে ট্রেনটি প্রায় ৫০ গজ টেনেহেঁচড়ে নিয়ে যায়। এতে গাড়িটি পুরো দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা এসআইসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে পেছনের অটোরিকশায় থাকা পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে থানায় খবর দিলে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। আহত পুলিশ সদস্যদের মধ্যে এসআই শাহীন ও মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ