spot_img
spot_img

ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

ঢাকাসহ সারাদেশে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৯ জুন) এ তথ্য দেয় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

চলতি সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হলেও এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ