spot_img

করোনা আর আ. লীগ সব কিছু তছনছ করে দিচ্ছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে করোনা আর আওয়ামী লীগ সরকার; এই দুই দানব সব কিছু তছনছ করে দিচ্ছে। এ কারণে রাজনীতিতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এটাকে জয় করতে হবে।

বুধবার ( ৯ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, যুদ্ধ করতেই হবে। এরা (আওয়ামী লীগ) এমনি এমনি ক্ষমতা ছেড়ে দেবে না। নির্বাচন করে এরা কোনো দিন জিততে পারবে না। এরা নির্বাচন নিয়ে তামাশা করবে। কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করে নিজেদেরকে জয়ী করবে।

ফখরুল আরও বলেন, নির্বাচন করে কখনো আওয়ামী লীগ জিততে পারবে না জেনেই স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় টিকে আছে। নির্বাচনের সময় এলেই জনগণকে ধোঁকা দিয়ে তারা নির্বাচনী খেলা তৈরি করে।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ