spot_img

অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনা মহামারি পরিস্থিতিতে অনেক দেশ অর্থনীতিতে ঝিমিয়ে গেলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার অর্থনীতিতে ভালো অবস্থানে রয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে বিরামহীন কাজ করে যাচ্ছে সরকার।

মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ স্কাউটস কুমিল্লার লালমাই আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ৭১ এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, স্কাউটস লালমাই আঞ্চলিক কেন্দ্রটিকে কেন্দ্র করে কুমিল্লাসহ আশপাশের জেলা আলোকিত হবে। পাশাপাশি এলাকার মানুষও আলোকিত হবে। স্কাউটসের মাধ্যমে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা শিখাতে হবে। দেশের সকল মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ