spot_img

সংসদে দোষারোপ বাদ দিয়ে মাদক নির্মূলে কাজ করুন: ইসলামী যুব আন্দোলন

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ক্লাবের নামে গড়ে ওঠা নেশার আখড়াগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে বলে জানিয়েছে ইসলামী যুব আন্দোলন।

বৃহস্পতিবার (১৭ জুন) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যুক্ত বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে এটাই প্রমাণিত হচ্ছে যে, সমাজের এলিট শ্রেণির কিছু যুবক-যুবতীরা প্রতিনিয়তই ক্লাব নামের নেশার আখড়া থেকে মাতাল হয়ে বাড়িতে ফিরছে; যা একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কল্পনা করাও দুষ্কর।

নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় সংসদে মদের বারের ব্যাপারে একে অপরের দোষারোপ না করে দ্রুত এগুলো বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করুন। এই সমস্ত বারগুলো নামেমাত্র বৈধতার কথা বলে অবাধে মাদক দ্রব্য ছড়িয়ে দিচ্ছে, যার ফলে মাদক সহজলভ্য হয়েছে বলে আমরা মনে করি।

তাঁরা বলেন, মাদকের ভয়াল থাবায় দেশের একটি যুবক শ্রেণি ক্ষতিগ্রস্ত। এমতাবস্থায় ইসলাম ব্যতিত নৈতিকতা উন্নয়নের বিকল্প নেই। আর ইসলামী যুব আন্দোলন যুবকদের নৈতিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সুন্দর সুখী-সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিবৃতিতে তারা আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ