spot_img

নিজের সব সম্পত্তি ফাউন্ডেশনে দান করার ঘোষণা দিলেন তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বরেণ্য রাজনীতিবীদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ তাঁর স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে’ দান করার ঘোষণা দিয়েছেন।

এ সময় তিনি বলেন, আমার যা কিছু আছে সবই ফাইন্ডেশনে যাবে। ভোলায় একটা ফার্ম (খামার) আছে সেটা বিক্রি করে যে টাকা আসবে তা ফাউন্ডেশনে দান করা হবে। আমি জনগণের কল্যাণে কাজ করি। ফাউন্ডেশনের মাধ্যমেই দরিদ্র মানুষের সেবায় মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে, পরিচালিত হচ্ছে বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তি।

রবিবার (২০ জুন) বিকেলে ভোলায় তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে উদ্যোগে সদর উপজেলা চত্বরে প্রতিবন্ধী কর্মসংস্থানের একটি অনুষ্ঠানে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘোষণা দেন।

তোফায়েল আহমেদ বলেন, ইতোমধ্যে মায়ের নামে বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। মা-বাবার নামে প্রতিষ্ঠা করা হচ্ছে আজাহার ফাতেমা মেডিকেল কলেজ। ওই কলেজের দায়িত্বে রয়েছে মেয়ে ডা. তাসলিমা মুন্নী। ওই হাসপাতালও ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে বিনা টাকায় গরিব মানুষ চিকিৎসাসেবা পাবেন।

এ সময় আবেগতাড়িত হয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু আমাকে স্নেহ করতেন। তিনি আমাকে তার রাজনৈতিক সচিব করেছেন। বঙ্গবন্ধুর স্নেহই জীবনের বড় সম্পদ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ