spot_img

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের

বিএনপির সময় বড় প্রকল্প নেওয়ার মানসিক সাহস ও সক্ষমতা তাদের ছিল না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এওবায়দুল কাদের বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে বিএনপি।

আজ সোমবার (২১ জুন) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিবের মেগা প্রকল্পের অভিযোগ কাল্পনিক উল্লেখ করে সেতুমন্ত্রী আরও বলেন, এটা তার প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ এক বিরোধীদলের ঈর্ষাকাতরতা ছাড়া কিছু নয়। এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা। যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের।

বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল মন্তব্য করে কাদের বলেন, তাদের শাসনামলে দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কতিলক দেশকে পরিয়েছিল, যা জনগণ এখনো ভুলে যায়নি। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তাদের মেগা-প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বলেন, সাহস থাকলে আপনাদের গঠনতন্ত্রে দুর্নীতিবিরোধী ৭-ধারা ফিরিয়ে আনুন। একদিকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্যদিকে কল্পিত অভিযোগ করাকে নৈতিকতা বিরোধী বলেই মনে করে জনগণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ