spot_img

শত ষড়যন্ত্রে করেও আ.লীগকে বিলুপ্ত করা যাবে না: ওবায়দুল কাদের

শত ষড়যন্ত্র করে বাংলাদেশ আওয়ামী লীগকে বিলুপ্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আওয়ামী লীগের চেতনা। বাংলাদেশ যখন স্বল্প সময়ের ব্যবধানে বঙ্গবন্ধুৃর নেতৃত্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছিল তখনই মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা তথা বিশ্বের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক হত্যাকাণ্ড ১৫ই আগস্টের মধ্য দিয়ে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তান স্বাধীন বাংলার স্থপতি, জাতীয় পতাকার মানচিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

বুধবার (২৩ জুন) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের উল্টো পথে যাত্রা। এরপর ফিরে আসে পাকিস্তানি ভাবাদর্শের প্রতিক্রিয়াশীল রাজনীতি। নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের চেতনা, নির্বাসিত হয় মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা। আওয়ামী লীগ পতিত হয় এক বৈরী প্রতিকূল অবস্থায়। ফিরে আসেন আশার বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, যারা উন্নয়ন দেখতে পায় না, এই অর্জন দেখতে পায় না, তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা পূর্ণিমার আলো ঝলমলে রাতে অমাবস্যার অন্ধকার দেখে। তারা হচ্ছে বিএনপি এবং তার দোসররা।

তিনি বলেন, আওয়ামী লীগ যেমন বৃদ্ধ হয়নি, তেমনি আমাদের ৭৩ বছর বয়সী সভাপতি শেখ হাসিনার গতিময়তা এরাবিয়ান হর্সের মতো। এটা আমাদের গর্ব, এটা আমাদের সম্পদ বলে উল্লেখ করেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ