spot_img

রাজধানীতে বিএনপির বিক্ষোভ

খাবার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে করোনাকালে পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অমানবিক হিসেবে অভিহিত করেন তারা।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার পর ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার জন্য কারওয়ান বাজারে ওয়াসা ভবনের আশপাশে সমাবেত হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

এদিনে বেলা সাড়ে ১০টার দিকে একটি ভবনের সামনে দাঁড়িয়ে সমাবেশ শুরু করেন বিএনপি নেতারা। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও ঢাকা উত্তরের বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ বিভিন্ন স্তরের নেতারা।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী দেশে দেশে যখন ইউটিলিটি বিল মওকুফ করা হচ্ছে, সেখানে এ দেশে পানির বিল বাড়ানোর বিষয়টি অযৌক্তিক। অবিলম্বে পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান বিএনপি নেতারা।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, বিগত ১৪ বছরে ১৩ বার অযৌক্তিকভাবে পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। ওয়াসা মানুষের কথা ভাবে না, সংকটের সময়ে ওয়াসার এমডি বিদেশ ভ্রমণ করছেন, যা মোটেই কাম্য নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ