আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির সার্ফসাইড এলাকায় ১২তলা একটি ভবন ধ্বসে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা ৩৫ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে ১১ জন গুরুতর আহত।
বৃহস্পতিবার (২৪ জুন) ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও শতাধিক লোক আটকা পড়েছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের।
পুলিশ বলেছে, ওই ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৮০ সালে। এতে ১৩০টি ইউনিট ছিল। এই ধসের কারণে অর্ধেক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সার্ফসাইডের অগ্নিনির্বাপণ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।











