spot_img
spot_img

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ১৭ সেনা নিহত

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন আরও ৬ জন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির রাজধানী নাইরোবির কাছে কাজিয়াদো কাউন্টিতে এই ঘটনা ঘটে। হতাহত সেনাদের সবাই সামরিক অনুশীলনে নিয়োজিত ছিলেন।

রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সেনাদের সংখ্যা কমপক্ষে ১০ জন। হেলিকপ্টারটিতে মোট ২৩ জন আরোহী ছিলেন। অবতরণের সময় সেটি বিধ্বস্ত হয়।

কেনিয়ার সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়, দেশটির বিমানবাহিনীর এমআই ১৭১ ই মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাজিয়াদো কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ১০ সেনা নিহত ও অপর ১৩ জন গুরুতর আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানিয়েছিল দেশটির গণমাধ্যম।

কেনিয়ার পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত সেনার সংখ্যা ১৭ জন। অন্যদিকে গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য নাইরোবির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ