সোমবার | ২৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

এসএসসিতে সর্বোচ্চ নম্বর পেল তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ার কিশোর

সিরিয়ার সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদের অত্যাচারে, নিপীড়নে বাস্তুভিটা হারিয়ে তুরস্কে আশ্রয় নেওয়া দিলওয়ার সাফো নামে এক সিরিয়ান কিশোর তুরস্কের উচ্চ-মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় (এসএসসি) সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তুরস্কের জাতীয় শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি বছর ৩৬টি প্রদেশের ৯৭ জন শিক্ষার্থী শতভাগ নম্বর পেয়েছে। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে আগত দিলওয়ার সাফো অন্যতম। তিনি কুরতালান সালাউদ্দিন আইয়ুবী ইমাম হাতিপ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ছিলেন।

দিলওয়ার সাফো বলেন, ২০১৫ সালে যখন তুরস্কের দক্ষিণপূর্ব সিরত প্রদেশে এসে তৃতীয় শ্রেণীতে ভর্তি হই। ওই সময় তুর্কি ভাষা জানতাম না। এখন আরবী, কুর্দিস, তুর্কি ও ইংরেজি ভাষা জানি।

দিলওয়ার সাফো আরও বলেন, আমি প্রায় দুই বছর ধরে পরীক্ষায় কীভাবে ভালো করা যায় তা নিয়ে কঠোর মনোনিবেশ করছিলাম। মহামারিতে যখন পড়ালেখা বন্ধ হবার উপক্রম তখন শিক্ষকরা অনুপ্রাণিত করেছে। করোনা মহামারির সময় শিক্ষকরা আমাকে হোয়াটস অ্যাপে নিয়মিত অনুশীলন প্রশ্নপত্র পাঠিয়ে সহায়তা করেছে। পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করতাম। নিজের ওপর আত্মবিশ্বাস থাকলে সফলতা অবশ্যম্ভাবী।

তিনি বলেন, ভবিষ্যতে আমি একজন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হতে চাই।

দিলওয়ার সাফোর স্কুলের শিক্ষক পোলাত বলেন, আর্থিক কারণে সাফোর পরিবার জেলা ছেড়ে অন্যত্র চলে যেতে চেয়েছিল। কিন্তু আমরা যেতে দেয়নি। স্কুলের শিক্ষক-কর্মকর্তা-অভিভাবকরা মিলে গত তিন বছর ধরে তার পরিবারকে সমর্থন দিয়েছি।

দিলওয়ার সাফো সিরিয়া থেকে বাবা-মায়ের সঙ্গে প্রথমে তুরস্কের সিরত প্রদেশের কুরতালানে আশ্রয় নেন। তার বাবা-মা উভয়ই পেশায় দর্জি। তার ছোট দুই ভাই-বোন আছে।

গত ৬ জুন তুরস্কে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ