spot_img
spot_img

কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ

আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তবে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামীকাল ও পরশু হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (৮ জুলাই) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এছাড়া আরো বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল ও পরশু বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় সামান্য পরিবর্তন আসতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ