spot_img

আশ্রয়ণ প্রকল্পের এক শতাংশেও অনিয়ম হয়নি : ওবায়দুল কাদের

আশ্রয়ণ প্রকল্প নিয়ে সমালোচনা হলেও এই প্রকল্পের এক শতাংশেও অনিয়ম হয়নি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (১১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষাসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

করোনা মহামারিতে বিরোধী দল মানুষের পাশে দাঁড়াচ্ছে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‌বিরোধী দল সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মানুষের পাশে নেই।

তিনি বলেন, কোথাও সমন্বয়ের অভাবে অক্সিজেন সংকট হতে পারে। তবে দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না। সবচেয়ে বড় সমস্যা মানুষের অসচেতনতা। গ্রাম-শহর কোথাও সতর্কতা নেই।

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সারাদেশেও যারা এভাবে অনিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ