নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানানোর পাশাপাশি এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন সোহাগ।
রোববার (১১ জুলাই) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনায় ভয়াল থাবা ও লকডাউনে যখন মানুষের জীবন বিপর্যস্ত, তখন রূপগঞ্জের অগ্নিকান্ডে অর্ধশতাধিক মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।
বিবৃতিতে তারা বলেন, প্রতিটি শিল্প-কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর সহ বেসরকারী কয়েকটি সংস্থা তদারকির জন্য কাজ করে। অথচ এরই মাঝে অর্ধ শতাধিক প্রাণহানী প্রমান করে, অধিদপ্তর গুলো দূর্নীতিতে নিমজ্জিত বিধায় আমাদেরকে বারবার এ জাতীয় দূর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে।
নেতৃদ্বয় আরও বলেন, প্রতিটি দূর্ঘটনার পর-ই আমরা সরকার ও প্রসাশনকে নড়েচড়ে বসতে দেখি। দেখি তদন্ত কমিটি গঠন করতে। লাভ কি হয় এতে? কোনও ভাবে এ জাতীয় দূর্ঘটনা কমে না। এ জাতীয় দূর্ঘটনা কমাতে আগে প্রয়োজন জনগণের প্রতি সরকার ও প্রসাশনের আন্তরিকতা। দূর্নীতি ও দু:শাসনকে রুখতে না পারলে বাংলাদেশের মেহনতি শ্রমিক জনতা সহ কারও জীবনই নিরাপদ নয়।
নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানান।











