spot_img

বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোর পরামর্ষ ওবায়দুল কাদেরের

করোনা মহামারি সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সবাইকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে বিষোদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সংকটকালে সাহস জোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছে, তা বন্ধ করতে হবে।

সোমবার (১২ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কাথা বলেন।

সরকার নাকি একলা চলো নীতিতে বিশ্বাসী— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটের শুরু থেকেই শেখ হাসিনা দলমত নির্বিশেষে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন বারবার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ