spot_img

অক্সিজেনের অভাবে মানুষের মৃত্যু সরকারের চরম ব্যর্থতা: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, করোনাকালে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে এটা মেনে নেওয়া যায় না। এটা সরকারের চরম ব্যর্থতা।

সোমবার (১২ জুলাই) নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন ব্যাংকের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বুলু বলেন, প্রত্যেক জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থাকা উচিত। একইভাবে প্রত্যেক জেলায় আইসিইউ থাকতে হবে।

বুলু আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। করোনা পরিস্থিতিতে মানুষকে খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সরবরাহ আমাদের সেবামূলক কার্যক্রমেই অংশ।

নোয়াখালী বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অক্সিজেন ব্যাংক ও হেল্প ডেক্সের সহযোগিতা পাবে সর্বস্তরের মানুষ। অক্সিজেনের ১০টি সিলিন্ডার দিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে এখানে আরও সিলিন্ডার যুক্ত করা হবে। এছাড়া হেল্প ডেক্সে কয়েকজন স্বেচ্ছাসেবক থাকবে। তারা করোনা আক্রান্ত রোগীদের সার্বিক সহযোগিতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমর শরীফসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ