spot_img

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, কুরবানির ঈদের আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে চামড়ার দাম নির্ধারণ ও সংঘবদ্ধ চক্রের হাত থেকে চামড়াশিল্পকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, কুরবানির সময় আসন্ন অথচ সরকারের সংশ্লিষ্ট মহলের কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত হতাশা ও উদ্বেগের। কয়েক বছর ধরে একটি চক্র চামড়া খাতে নৈরাজ্য করে যাচ্ছে। ফলে চামড়াশিল্প ও বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সেইসাথে দেশের এতিম ও গরিব জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চামড়ার দাম নির্ধারণ এবং চামড়ার বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নতুবা এই দেশের একটি সম্ভাবনাময় শিল্পখাত ধ্বংস হয়ে যাবে এবং বহু দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। চামড়ার বাজার নিয়ন্ত্রণ করে দেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ