spot_img
spot_img

তালেবানের একক আধিপত্য মেনে নিয়ে শান্তি চুক্তি করতে নারাজ আশরাফ গনি সরকার

আফগানিস্তানে তালেবানের একক আধিপত্য মেনে নিয়ে শান্তি চুক্তি করতে নারাজ আশরাফ গনি সরকার।

মার্কিনপন্থী আফগান সরকারের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সারওয়ার দানিশ বৃহস্পতিবার কাবুলে দেশটির কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে এক বৈঠকে একথা ঘোষণা করেন।

তিনি বলেন, তালেবান গোটা দেশের নিয়ন্ত্রণ গ্রহণ করার চেষ্টা করছে কিন্তু আফগান সরকার বিষয়টি মেনে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।

মার্কিনপন্থী আফগান সরকারের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সারওয়ার দানিশ

এদিকে আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বলেছেন, তালেবান আফগানিস্তানে তিন মাসের যুদ্ধবিরতির একটি পরিকল্পনা উত্থাপন করেছে। কিন্তু তাতে তারা তাদের সাত হাজার বন্দিকে মুক্তি দেয়ার দাবি তুলেছে।

নাদেরি বৃহস্পতিবার কাবুলে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, তালেবানের দ্বিতীয় প্রস্তাব হচ্ছে তাদের নেতাদের নাম জাতিসংঘের কালো তালিকা থেকে বাদ দেয়ার ব্যবস্থা করতে হবে। তবে এ দু’টি প্রস্তাব কাবুল মেনে নেবে কিনা সেকথা জানাননি নাদেরি।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ