spot_img
spot_img

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৯ কোটি ২ লাখ

প্রাণঘাতী করোনায় আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ২ লাখ ছাড়িয়েছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ২ লাখ ৬১ হাজার ৯৬০ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী।

একই সময়ে করোনায় মারা গেছেন ৪০ লাখ ৯১ হাজার ৩৫০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭৩৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লাখ ২৬ হাজার ৫২৫ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৬০৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ