spot_img

বিএনপি দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না/

তিনি দলটির নেতাদের মিথ্যা বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়েছেন।

সোমবার সকালে রাজধানীর মিরপুর গালর্স আইডিয়াল কলেজে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সমাগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, শুধু লকডাউন-ই করোনায় সংক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। তিনি বলেন, টিকা দেওয়ার পাশাপাশি সবাইকে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ