spot_img
spot_img

রামেক হাসপতালের করোনা ওয়ার্ডে আরও ১৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ১১ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পর একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৭, নাটোর ৫, চাঁপাইনবাবগঞ্জ ৪, নওগাঁ ২ ও পাবনার একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৯২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ