spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২১ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। বাকি ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা যান।

মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর ১০, পাবনা ও নওগাঁর চারজন করে, চাঁপাইনবাবগঞ্জের দুই এবং নাটোরের একজন রোগী ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ