গ্লোবাল ইসলামি ব্যাংকের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আমেরিকা আ. লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী প্রায় তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে নেওয়ার পর তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং ওই দিনই এনজিওপ্লাস্টি করে তার হার্টে একটি স্টেন্ট বসানো হয়।
অপর দুইটির জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হলে তিনি হার্ট অ্যাটাক করেন। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর তার জ্ঞান ফিরে।
সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার দিকে তিনি নিউয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
রাতেই তার করোনা পরিক্ষা করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ আগস্ট) ফের এনজিওপ্লাস্টি করে হার্টে স্টেন্ট বসানোর কথা রয়েছে।
তিনি দেশবাসীর কাছে সুস্থতা কামনা করে দোআ চেয়েছেন।










