spot_img
spot_img

ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা

কোভ্যাক্সের আওতায় চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের আরো ১৭ লাখ টিকা বাংলাদেশের পথে।

মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটে টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান সকালে নিজের ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ টিকা নিয়ে একটি ফ্লাইট বেইজিং থেকে ভোর ৫টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে। সকালের মধ্যেই এই টিকা ঢাকায় পৌঁছাবে।

এছাড়া চীন এবং বাংলাদেশ শিগগিরই টিকার যৌথ উৎপাদনে যাবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগেও কয়েক দফায় চীন বাংলাদেশে টিকা পাঠিয়েছে। তবে তার বেশিরভাগই ছিল কেনা টিকা, বন্ধুত্বের নিদর্শন স্বরূপ চীন সরাসরি ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহারও দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ