spot_img

স্রোত না কমা পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রাক-বাসবাহী ফেরি বন্ধ

নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার কারণে স্রোত না কমা পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়ে বাস ও ট্রাকবাহী ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌ প্রতিমন্ত্রী জানান, সেতুর নিচে স্রোতের চরিত্র পরিবর্তন হয়েছে। ভারী যানবাহন নিয়ে এ স্রোতের মধ্যে ফেরি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তাই শুধুমাত্র হালকা যানবাহন নিয়ে এই ফেরি চলাচল করতে পারবে।

ভারী যানবাহনের নদী পারাপারের বিষয়ে তিনি জানান, বিকল্প পথে ভারী যান নিয়ে ফেরি চলবে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ